ঈদযাত্রার সপ্তম দিনের প্রথম ঘণ্টাতেই ট্রেনের ৯৫ শতাংশ টিকিট শেষ
এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে। শতভাগ অনলাইনে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সপ্তম দিন শনিবার প্রথম ঘণ্টাতেই বিক্রি হয়েছে প্রায় ১৪ হাজার টিকেট।
এদিন আগামী ৯ এপ্রিলের পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৭৭০টি টিকেটের মধ্যে প্রায় ১৪ হাজার বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সহজ ডটকমের চিফ অপারেটিং অফিসার সন্দ্বীপ দেবনাথ।
তিনি জানিয়েছেন, সকালে পশ্চিমাঞ্চলের টিকিট পেতে রেল সেবা অ্যাপে প্রথম আধা ঘণ্টাতেই (সকাল ৮টা থেকে সাড়ে ৮টা) হিট পড়ে ১ কোটি ২৩ লাখ। গড়ে একটি পেতে চেষ্টা করেছেন ৮৩২ জন।
অন্যদিকে পূর্বাঞ্চলের টিকিট রেল সেবা অ্যাপে দুপুর দুইটা থেকে নির্ধারিত ১৬ হাজার ৬৯৬টি টিকিট বিক্রি শুরু হবে।







